img

BSS-ক্ষুদ্র উদ্যোক্তা প্রকল্প

সচরাচর জিজ্ঞাসা

Image
Image

উত্তর: আমাদের মূল উদ্দেশ্য হলো দেশের বেকার যুবসমাজ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সঠিক প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য একটি স্থায়ী ও স্বনির্ভর আয়ের পথ তৈরি করা।

আমরা মূলত নতুন ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য আধুনিক প্রোডাক্ট প্যাকেজিং, দৈনিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের (যেমন- মসলা, তেল, ডিটারজেন্ট) মানসম্মত প্রসেসিং এবং ডিজিটাল ও লোকাল মার্কেটিংয়ের ওপর সম্পূর্ণ ফ্রী বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করে থাকি।

সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর, নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় প্রাথমিক কাঁচামাল এবং পণ্য প্যাকেজিং বা সিলিং করার ছোট মেশিন সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়।

উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য যেন সহজে বিক্রি হয়, সেজন্য আমরা আমাদের নিজস্ব লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি পাইকারি বাজার এবং স্থানীয় ডিলারদের সাথে বাণিজ্যিক সংযোগ তৈরি করে দিই।

যেকোনো কর্মঠ ও সৎ ব্যক্তি যিনি নিজের চেষ্টায় স্বাবলম্বী হতে চান এবং নিয়মিত কাজ করার মানসিকতা রাখেন, তিনিই আমাদের নির্ধারিত ফরম পূরণ ও প্রাথমিক যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই প্রকল্পে যুক্ত হতে পারবেন।

প্রশ্ন ও উত্তর

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

বিএসএস ক্ষুদ্র উদ্যোক্তা প্রকল্পের মাধ্যমে আমরা বেকার যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করছি। আমাদের ফ্রি প্রশিক্ষণ, কাঁচামাল সরবরাহ এবং ব্যবসা পরিচালনা সংক্রান্ত সাধারণ প্রশ্ন ও উত্তরগুলো এখানে জেনে নিন।

একদল অভিজ্ঞ বিজনেস মেন্টর ও ট্রেইনার