Are you ready to help them? Lets become a volunteer!
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের লক্ষ্য
“একজন দক্ষ মানুষ শুধু নিজের জীবনই পরিবর্তন করেন না, বরং একটি পরিবার এবং একটি সমাজকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন।”
আমরা বিশ্বাস করি, সঠিক প্রশিক্ষণ এবং সুযোগ পেলে যে কেউ নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে। বিএসএস ফাউন্ডেশন সেই ভিত্তিটিই তৈরি করছে যা দেশের প্রতিটি কোণায় ক্ষুদ্র উদ্যোক্তা ও দক্ষ জনবল গড়ে তুলতে সাহায্য করে।
আমাদের মূল উদ্দেশ্যসমূহ
বেকারদের স্বাবলম্বী করা
আমরা তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করি এবং তাদের ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করি।
দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ
প্রফেশনাল গাইডলাইনের মাধ্যমে কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে আমরা নিবেদিত।
অনলাইন বিজনেস ও সাপোর্ট
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং সাপোর্টের মাধ্যমে অনলাইনে ব্যবসা প্রসারে সাহায্য করা।
ডিজিটাল প্রযুক্তির প্রসার
তথ্যপ্রযুক্তির আধুনিক শিক্ষায় সাধারণ মানুষকে শিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখা।
আজই আপনার যাত্রা শুরু করুন
আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে BSS Foundation এর সাথে যুক্ত হোন।